প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চিটাগং ট্রিবিউন ডেস্ক
দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং জুয়া দূর করতে সরকার জিরো টলারেন্স। এগুলো দেশ থেকে নির্মূল করা হবে।
রোববার (৩১ মে) চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ জনগণকে আপাতত উচ্ছেদ করা হবে না। তাদের বিষয়ে চিন্তা করছে সরকার।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরে সরকারি খাস জায়গায় দ্রুত চট্টগ্রাম জেলা কারাগার স্থানান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত