প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার
চিটাগং ট্রিবিউন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী সুপারট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপারট্যাংকারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালি অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত