প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি
চিটাগং ট্রিবিউন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াত ইসলামীর ভেরিফায়েড পেইজে এ তথ্য জানানো হয়।
এ সময় তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। জামায়াত সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত