হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা নাওয়াফ আল-মুসাভি বলেছেন, সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধোত্তর পরিস্থিতিতে তেহরানের শক্তি প্রদর্শন প্রতিরোধ আন্দোলনকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী করেছে। একই সঙ্গে তিনি দখলদার ইসরায়েলি শাসনের সঙ্গে কোনো ধরনের আপসের বিরুদ্ধে সতর্ক করেছেন।
শনিবার তিনি বলেন, বৈরুত ও তেলআবিবের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে কোনো সরাসরি বৈঠক হলে তা লেবাননের বর্তমান প্রশাসনের আরব জাতির প্রতিনিধিত্ব করার বৈধতাকে ক্ষতিগ্রস্ত করবে।
প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পর থেকে ইরান লেবাননে যুদ্ধবিরতিকে যেকোনো অগ্রগতির একটি প্রধান শর্ত হিসেবে সামনে রাখছে এবং দ্বিতীয় দফা আলোচনার শুরুর জন্য চাপ অব্যাহত রেখেছে।
এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত ঘোষণা করতে বাধ্য হয় যে বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।