এদিকে জেরুজালেমের ওল্ড সিটিতে আল-আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের মাত্র কয়েকশ মিটার দূরে একটি বিস্ফোরণে বিশাল গর্ত তৈরি হওয়ার পর ইসরাইল তেহরানের বিরুদ্ধে পবিত্র স্থানগুলোতে হামলার অভিযোগ এনেছে।
অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের শুরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি; তিনি কেবল লিখিত বিবৃতি দিয়েছেন।
পারস্য নববর্ষ ‘নওরোজ’উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘ইরানিরা শত্রুকে এমন এক ভয়াবহ আঘাত হেনেছে যে, তারা এখন উল্টোপাল্টা ও অর্থহীন কথা বলতে শুরু করেছে।’
বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশবাসীর মধ্যে ধর্মীয়, বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও যে বিশেষ ঐক্য তৈরি হয়েছে, তার ফলেই শত্রু পরাজিত হয়েছে।’
চতুর্থ সপ্তাহে গড়াতে যাওয়া যুদ্ধের ছায়ায় ইরানিরা যখন অনেকটা ম্লানভাবে নওরোজ পালন করছে, ঠিক তখনই খামেনির এই বার্তাটি এলো।