চিটাগং ট্রিবিউন ডেস্ক
ছুটির দিনের সকালে রাজধানীর উত্তরায় একটি বাসায় আগুন লেগে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
তালহা বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।