প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
রামুতে চোরাই পথে আনা ৭ গরুটি সহ ট্রাক জব্দ, ৫ পাচারকারি আটক
রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলায় মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে চোরাই গরু বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ; যে গাড়ীতে সাতটি গরু ছিল। এ ঘটনায় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে গর্জনিয়া-রামু সড়কের
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সওদাগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গরু এনে ট্রাক যোগে কক্সবাজারের দিকে পাচারের প্রস্তুতি চলছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৮/১০ জন লোক কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী একটি জব্দ ও সাতটি গরু উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আয়াজ উদ্দিন রুবেল (৪০), শমছুল আলম (৩১), মাহাবুব আলম (৩০), মতিউর রহমান (৩৫) ও ওবাইদুল হক (২৭)। তাদের বাড়ি রামু উপজেলার বিভিন্ন এলাকায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা মিয়ানমার থেকে কম দামে গরু কিনে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।”
তিনি আরও জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জব্দ করা গরু ও গাড়ী আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মনিরুল ইসলাম ভূঁইয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত