প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
রামুতে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশর আর নেই
রামু প্রতিনিধিঃ
রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপত আবুল বশর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৪ মে) ভোরে চট্টগ্রামস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবুল বশর ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির এক নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। দীর্ঘ সময় ধরে তিনি রামু উপজেলা ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসেবেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে তিনি বারবার ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়ে সাধারণ মানুষের সেবা করেছেন।
তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে সুখের ছায়া।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ ৪ মে (সোমবার) আছরের নামাজের পর রামু অফিসের চর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মরহুমের মরদেহ রামু এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
আবুল বশর মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামুর রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত