প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
রামু থানায় আরমান নামে কোন ওসি পদায়ন হয়নি; বর্তমান ওসি মনিরুল-পুলিশ সুপার
বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের রামু থানায় আরমান নামক কোন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়নি বলে স্পষ্ট বিবৃতি দিয়েছেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন জেলার পুলিশ প্রধান।
একই বিবৃতিতে বর্তমানে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো: মুনিরুল ইসলাম কর্মরত আছেন বলে উল্লেখ করেন পুলিশ সুপার।
এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত