প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
রামু পূর্ব মেরুংলোয়ায় বৃদ্ধকে জবাই করে হত্যা
রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে নিজ বাড়ির সামনে জবাই করে হত্যা করা হয়েছে।
গেলো ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফতেখাঁরকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব মেরংলোয়া গ্রামের (ফ্রান্স প্রবাসী) অসিম বড়ুয়ার পিতা।
ঘটনার পর হত্যাকারী টাম্বু বড়ুয়া নিজেই পুলিশের হাতে আত্মসমর্পণ করে। প্রত্যক্ষদর্শী কেউ পুলিশের সামনে সাক্ষ্য না দিলেও পরে জানতে পারি নিহত কালু বড়ুয়া প্রতি দিনের মত বিহারের জন্য ফুল তুলতে বের হয়, সে সময় আসামী টাবু বড়ুয়া প্রকাশ (টাম্বু) হাতে ধারালো দা দিয়ে এলাকার বাড়ি ও দোকানের বাইরে ভাংচুর চালায় সে সময় নিহত কালু বড়ুয়া জানতে চাই কেন এই ধরনের কাজ করতেছে সেটা বলার সাথে সাথে ধারালো দা দিয়ে নিহত কালু বড়ুয়াকে কুপিয়ে জখম করে পরে বুকের উপর বসে গলায় দা দিয়ে জবাই করে হত্যা করে।
পরিবারের দাবী এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত থাকতে পারে। আসামি টাম্বু বড়ুয়া সাথে কালু বড়ুয়ার পূর্বের কোন শত্রুতা ছিলনা।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওথায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সচেতন মহল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত