প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৪৯ পি.এম
লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মাইনীমুখ ইউনিয়ন
লংগদু ( রাঙ্গামাটি ) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ জুন ) বিকালে লংগদু উপজেলা পরিষদ মাঠে উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।
ফাইনাল খেলায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন ও বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন অংশগ্রহন করে। জোনকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় মাইনীমুখ ইউনিয়ন।
মাইনীমুখ ইউনিয়ন ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ স্থান অধিকার করে লংগদু জোনের আওতাধীন বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন। নির্দ্দিষ্ট সময়ে গোলশুন্য ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোন গোল না হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে মাইনীমুখ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাইনীমুখ ইউনিয়নের খেলোয়াড় ঝন্টু দাস।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ পুর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, মাদকাসক্তি থেকে যুবসমাজকে দুরে রাখার পাশাপাশি খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এটি পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরো সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহা. সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহিনুর মাহমুদ খান, মেজর মো. শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জাতীয়তাবাদী দলের উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীনসহ সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ মোট ৯টি ফুটবল দল অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত