প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
লক্ষীছড়িতে বৈসাবী উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে বিভিন্ন আয়োজক কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল- ২০২৬) সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি, বার্মাছড়ি ও দুল্যাতলী এলাকার বিভিন্ন সাংস্কৃতিক ও উৎসব আয়োজন কমিটির মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সহায়তা র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রদান করা হয়েছে বলে জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উৎসব চাকমা ও মারমা সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, যা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতৃবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা পার্বত্য এলাকায় সম্প্রীতি ও আস্থার সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত