প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৮:২০ পি.এম
লামায় ২৪ হাজার ৩৭২ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় বান্দরবানের লামা উপজেলায় আজ ১৪৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৪ হাজার ৩৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানিয়েছেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
তিনি জানান, এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপিত ১৪৪টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, শিশু কনসালটেন্ট ডা. আব্দুল খালেক, স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া, ডা. ফরহাদ উদ্দিন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং পুষ্টিহীনতা দূরীকরণে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত