প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
লামা সফরে সংসদ সদস্য সাঁচিং প্রু জেরী
লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবান সংসদ সদস্য সাঁচিং প্রু জেরী লামা উপজেলা সফর করেছেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান লামা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
সোমবার সকালে তিনি লামা পৌঁছালে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য সাঁচিং প্রু জেরীকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে তিনি লামা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চুরি এবং পর্যটন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এরপর লামা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য সাঁচিং প্রু।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত