প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যেতে দূতাবাসের নির্দেশ
চিটাগং ট্রিবিউন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) বুরুজ আল বারাজনে এবং হাদাছ এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) দূতাবাসের এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করেছে। সে কারণে এই অঞ্চল থেকে সব বাসিন্দা নিরাপদে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত