প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুদেশের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিরই অংশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাই। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছে, এটি তারই অংশ।’
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।
তবে যুদ্ধবিরতির কয়েকঘণ্টার মাঝেই ইসরাইলের পক্ষ থেকে তা লঙ্ঘনের অভিযোগ করেছে লেবানন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত