প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
শহীদ জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ভারত, বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে বলে জানিয়েছে দেশটির হাইকমিশন। শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক ও টুইটারে করা এক পোস্টে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ওই পোস্টে হাইকমিশন উল্লেখ করেছে, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি। যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে বলেও পোস্টে জানানো হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত