প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৬:৩৮ পি.এম
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে অনুরোধ প্রধানমন্ত্রীর
চিটাগং ট্রিবিউন:
প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) দুপুরে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনসিসি তরুণ প্রজন্মের নেতৃত্বের গুনাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। জেলা উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত