
চিটাগং ট্রিবিউন ডেস্ক
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। সেই সঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়।
দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শনিবার (১৮ এপ্রিল) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
