প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
সব বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
চিটাগং ট্রিবিউন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
এছাড়া, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালীকরণ এবং কারা ব্যবস্থাপনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত