
রাজিন সালেহ
১৯৭১ সালের ৭ মার্চ। ঢাকার আকাশ তখন গুমোট, বাতাসে বারুদের গন্ধ আর কোটি মানুষের চোখে স্বাধীনতার স্বপ্ন। দীর্ঘ ৫৪ বছর পর, ২০২৬ সালের এই বসন্তেও সেই একই সোহরাওয়ার্দী উদ্যানে যখন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ে, তখন মনে হয় সেই কণ্ঠস্বর আজও বাতাসে ভাসছে।
শাশ্বত এক সুরের অনুরণন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের সেই ভাষণ কেবল একটি রাজনৈতিক বক্তব্য ছিল না। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা পট পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তরুণ প্রজন্ম যখন অধিকারের কথা বলে, তখন তাদের অজান্তেই যেন সেই ‘এবারের সংগ্রাম’ স্লোগানটিই প্রতিধ্বনিত হয়।
আজকের বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ থাকলেও একটি জায়গায় সবাই একমত হওয়া দরকার , ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির শ্রেষ্ঠ কবিতা। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পাওয়া এই ভাষণটি এখন আর কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটি সারা বিশ্বের নিপীড়িত মানুষের অনুপ্রেরণা হওয়া দরকার।
মানুষ মরে যায়, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর শব্দগুলো অবিনশ্বর। ৭ মার্চের ভাষণ ঠিক তেমনই এক অবিনশ্বর সম্পদ যা প্রতি বছর নতুন করে জন্ম নেয় বাঙালির হৃদয়ে।