চিটাগং ট্রিবিউন ডেস্ক
আসিফ বলেন, 'কখনো হয়নি বলে এখন হতে পারবে না সেটি কেন। দেশের জন্য কোনটি ভালো সেটি করতে হবে। সংবিধান মেনেই তো করা যায়।' আসিফ শুধু ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে কথা বলেননি তিনি একই সঙ্গে দুটি ফেডারেশনের ব্যাপারেও কথা বলেছেন। তিনি মনে করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া যেতে পারে।
বিসিবি সভাপতির পদ এবং বাফুফের সভাপতি পদটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক উন্নয়নে এ দুটি ফেডারেশনের সভাপতিপদের মর্যাদা অনেক বেশি। প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হলে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে পারবে। সরকারের জন্য ভালো হবে এবং বাফুফে ও বিসিবির জন্যও ভালো হবে।'
তিনি বলেন, 'সিটি করপোরেশনের মেয়র পদটি প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। তাহলে বাফুফে এবং বিসিবির সভাপতি পদে এই মর্যাদা দেওয়া যাবে না কেন। আইন আছে কিনা, সেটি আইনের মানুষ রয়েছেন তারা দেখবেন। সংসদ আছে। সেখানে আলোচনা করে আইনের বিষয় খতিয়ে দেখে আইনে পরিণত করা যায়। আইনপ্রণেতারা ভেবে দেখবেন, এটি কীভাবে করা যায়।' আসিফ বলেন, 'আমি চেয়েছি। এখন বাকিটা তাদের (সরকার) সিদ্ধান্ত।'