সোমবার, মার্চ ১৬, ২০২৬

সাংবাদিক তোফায়েলের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন: উখিয়া সমিতি গভীর শোক

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক প্রকাশ করেছে; মরহুম ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার আহমদ সওদাগর (৮৩) গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় কক্সবাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই এবং ব্যাংকার আহসান মাহমুদ-এর পিতা।
প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ১ জানুয়ারি বৃহস্পতিবার এশার নামাজের পর কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম মসজিদে। পরের দিন, ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজার পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রয়াত আকতার আহমদ সওদাগর ছিলেন সাত ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ। ইতোমধ্যে পরিবারের একাধিক সদস্য পরপারে পাড়ি জমিয়েছেন। উল্লেখযোগ্য, মরহুমের মৃত্যু ঘটে তার পিতার মৃত্যু দিবসে—২০০৩ সালের ১ জানুয়ারি তার পিতা ইন্তেকাল করেছিলেন। এছাড়া পরিবারের সর্বকনিষ্ঠ ভাই তামিজ আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ২৮ জানুয়ারি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজারস্থ উখিয়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বাধিক পঠিত