প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সাগরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পর্যটক তরুণ নিখোঁজ
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মোহাম্মদ আবীর নামের এক পর্যটক তরুণ নিখোঁজ হয়েছেন।
রোববার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সী গাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।
নিখোঁজ আবীর (১৮) ঢাকার লালবাগ থানার শহীদ নগর এলাকার ইলিয়াছ মুন্সির ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।
নিখোঁজের আবীরের সঙ্গে বেড়াতে বন্ধু মোহাম্মদ ইমন বলেন, রোববার সকালে ঢাকা থেকে ৯ বন্ধু মিলে কক্সবাজার পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজ নামের এক আবাসিক হোটেলে উঠেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে তারা সৈকতের সী গাল পয়েন্ট সাগরে গোসলে নামেন। গোসলের এক পর্যায়ে মোহাম্মদ আবীরের সাথে টিউবটি ঢেউয়ের তোড়ে হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় পাশে থাকা অপর এক বন্ধু আবীরকে টেনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ঢেউয়ের তীব্র টানে আবীর ভেসে যায়।
ঘটনার এ প্রত্যক্ষদর্শী বলেন, “ ঘটনার পর থেকে ঘটনাস্থলের আশপাশে কিছু সময় ধরে আবীরকে খোঁজাখুঁজি করা হয়। পরে তার সন্ধান না পেয়ে লাইফ গার্ড কর্মি ও ট্যুরিস্ট পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়েছে। “
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে বিচ কর্মিদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মি সহ সংশ্লিষ্টদের নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রাত ৯ টা পর্যন্ত নিখোঁজের সন্ধান মিলেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত