বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সেই বৃদ্ধা মেহেরকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের ভালবাসার উপহার

হেফাজত মুহাম্মদ দেলোয়ার, চকরিয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির মনোনিত প্রার্থী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে ধরে দোয়া করে ভাইরাল হওয়া সেই বৃদ্ধা মেহের খাতুনের জন্য ভালবাসার বিশেষ উপহার পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৮২ বছর বয়সী সেই বৃদ্ধা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার বাসিন্দা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে অসহায় মেহের খাতুনের হাতে মন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাফওয়ানুল করিম।
এসময় সফওয়ান বলেন, “আপনার নেতা সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। তিনি আপনাকে সালাম দিয়েছেন।”
প্রতিউত্তরে মেহের খাতুনও খুশি হয়ে দুই হাত তুলে দোয়া করে বলেন,”আল্লাহ সালাহউদ্দিন আহমদকে আরো বড় নেতা হওয়ার তৌফিক দান করুক। তবে বৃদ্ধা তার ছেলের জন্য একটি ফ্যামিলি কার্ড চেয়েছেন মন্ত্রীর কাছে।
এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, খুটাখালী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জাফর আলম, ডাঃ শফিউল আলম, খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম, সদস্য সচিব আকতার কামাল, যুগ্ম আহবায়ক ছাদেকুর রহমান, আনিসুর রহমান, নাসির উদ্দীন, ফরিদুল আলম, আরাফাত কামাল জিকু, বশিউর রহমান, শাহাবুদ্দিনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত