প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় নৌবাহিনীর হাতে আটক ২৭৩
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সাগরপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া গমনের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন থেকে ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ তাদের আটক করে।
নৌবাহিনীর মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত