প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
সেন্টমার্টিন সংলগ্ন সাগরে তিনটি মাছ ধরার থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারিকে আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মিয়ানমার পাচারকালে তিনটি মাছ ধরার থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারিকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, মিয়ানমারে চোরাইপণ্যের বড় একটি চালান পাচারের খবরে শনিবার দিনব্যাপী সেন্টমার্টিন সংলগ্ন সাগরপথে চোরাচালান রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথদল অভিযান চালায়। এক পর্যায়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে এলাকায় সন্দেহজনক ৩ টি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারগুলো দ্রুত চালিয়ে পাচারের চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারগুলো জব্দ করতে সক্ষম হয়।
পরে ট্রলারগুলো তল্লাশী চালিয়ে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং পাচারে জড়িত ৩৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা সিমেন্টগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
আটকদের প্রাথমিক স্বাকারোক্তির বরাতে কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ জব্দ করা ট্রলার ৩ টির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা হতে সিমেন্ট বোঝাই করে সাগরপথে মিয়ানমার পাচার করছিল। আর উদ্ধার করা সিমেন্টগুলো মিয়ানমারের আরাকান রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্টি আরাকান আর্মির সদস্যদের কাছে সরবরাহের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম সুজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত