
চিটাগং ট্রিবিউন ডেস্ক
একটি সরকারি স্কুলের মধ্যাহ্নভোজের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনা ঘটেছে। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতাকল বৃহস্পতিবার (৭ মে) ভারতের বিহারের সহরসা জেলার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এই ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদে বলা হয়, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা খাবার শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছিল। এক শিক্ষার্থীকে খাবার দেওয়ার সময় তরকারি ভেতর একটি মরা সাপের বাচ্চা দেখা যায়। এ ঘটনার পরপরই খাবার খাওয়া শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির কথা জানাতে শুরু করে।
