প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা; চকরিয়ার তৈয়বকে ঢাকায় আটক করেছে পুলিশ
বিশেষ প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
৭ এপ্রিল, মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর এন্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে আটক করে।
অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভেরিফাই ফেসবুক আইডি থেকে ছবি সম্বলিত তথ্যটি শেয়ার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত