চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঢাকা- ৮ আসনে এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতিতে' স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করেছে ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ।
এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। এতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।