সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানসহ বিভিন্ন দেশকে তাদের নিজস্ব ট্যাঙ্কারগুলোর পাহারায় এগিয়ে আসার আহ্বান জানানোর পর জাপানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-তে দেওয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি জানান, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত।
কোবায়াশি বলেন, বিদ্যমান জাপানি আইন অনুযায়ী ওই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ পাঠানোর শর্ত বা মানদণ্ড অত্যন্ত কঠোর। তিনি আরও ব্যাখ্যা করেন যে আইনিভাবে এই সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেওয়া না গেলেও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।