ইরানি বাহিনী হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজকে সতর্কবার্তা দিয়ে ফিরিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
তাসনিম সংবাদ সংস্থার ভাষ্যমতে, বোতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী জাহাজ দুটি “অননুমোদিতভাবে” এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল, যার ফলে তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়।
শনিবার ইরান জানায়, তারা প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে এবং নাবিকদের সতর্ক করে বলেছে যে, এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি আবারও বন্ধ করা হয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান এই জলপথ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে “চাপের মুখে ফেলতে পারবে না।”
সূত্র: আল জাজিরা