মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বৈশ্বিক তেলের বাজার পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক।
রুশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও বাজারে আগের ভারসাম্য ফিরতে সময় লাগবে।
নোভাক জানান, মধ্যপ্রাচ্যের এই সংকটের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যা স্বল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়।
তিনি বলেন, “সংকটটি অত্যন্ত গভীর। এই সময়ে বিপুল পরিমাণ তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালিতে অনেক জাহাজ আটকে রয়েছে।”