প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
হামের উপসর্গে রোহিঙ্গা শিশুর প্রথম মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে উপসর্গ নিয়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে; দেশে হামের প্রকোপ দেখার পর এটিই রোহিঙ্গা কোন শিশুর মৃত্যুর ঘটনা। এনিয়ে জেলায় মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) ডা. শান্তনু ঘোষ।
মৃত্যু হওয়া ৯ মাস বয়সী শিশুর বাবা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম রোহিঙ্গা কোন শিশুর মৃত্যু ঘটনা। এর আগে জেলায় মৃত্যু হয়েছিল ৯ শিশুর। তারা সকলেই জেলার স্থানীয় বাসিন্দা।
ডা. শান্তনু ঘোষ বলেন, শনিবার দুপুরে রোহিঙ্গা শিশুটিকে জ্বর, কাশি ও নিয়মোনিয়া সহ কিছু জটিল উপসর্গ নিয়ে অভিভাবকরা হাসপাতালে ভর্তি করে। ভর্তির পরপরই শিশুটির হামের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতির এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটির নমুনা পরীক্ষার ফলাফল এখনো হাতে আসায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন এবং ছাড়পত্র নিয়েছে ৫৪ জন। আর হাসপাতাল ভর্তি রয়েছে ১৩২ জন শিশু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত