প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
হিফযুল কোরআন প্রতিযোগিতায় তুরস্ক জয় করল বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আদনান জুহারী
সংবাদ বিজ্ঞপ্তিঃ
তুরস্কের দিয়ানেত ফাউন্ডেশন স্কলারশিপের ২০২২ ব্যাচে আগত বাংলাদেশের কক্সবাজারের শিক্ষার্থী মোহাম্মদ আদনান জুহারী। সমগ্র তুরস্কের সকল ইমাম হাতিপ হাইস্কুলগুলোর মধ্যকার হিফযুল কুরআন প্রতিযোগিতায় তুরস্কের সকল প্রতিযোগীকে পেছনে ফেলে সে প্রথম স্থান অর্জন করার এক দুর্লভ গৌরব অর্জন করেছে।
হাফেজ মোহাম্মদ আদনান জুহারী, বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলের বায়রামপাশায় অবস্থিত আন্তর্জাতিক কাপ্তান আহমেদ এরদোয়ান ইমাম হাতিপ হাইস্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছে।
ইতিপূর্বে ২০২৪ সালের আরেকটি হিফযুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ মোহাম্মদ আদনান জুহারী সমগ্র ইস্তানবুলে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় আজ সে পুরো তুরস্কে প্রথম স্থান অর্জন করে তার প্রতিভার স্বাক্ষর বজায় রেখেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত