শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

১০ দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এই সময়সীমা বেঁধে দেন ট্রাম্প।
১০ দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
তবে পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছে, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা করা হবে।
তিনি উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না। কিন্তু তাদের ওপর হামলা হলে এর কঠোর জবাব দেয়া হবে। আর এর দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

সর্বাধিক পঠিত