প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
চিটাগং ট্রিবিউন ডেস্ক
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সে সংখ্যা বেড়ে ২০২টি।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত