
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সরকারের বরাদ্দ করা অর্থের পরিমাণ এবং ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রতি ছয় মাস অন্তর ‘গণশুনানির’ মাধ্যমে জনগণের সামনে পেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।]
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার আরমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। নবনির্বাচিত এই সংসদ সদস্যকে এদিন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার আরমান ঢাকা-১৪ আসনকে আজ থেকেই ‘চাঁদাবাজমুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই এলাকায় কোথাও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। চাঁদাবাজদের দমনে প্রয়োজনীয় কমিটি গঠন করা হচ্ছে।’
মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘কে কোন দলের বা কে কোন মতাদর্শের, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা মানুষের সেবা করতে এসেছি। দল-মত নির্বিশেষে সবার জন্য এই আসনের দুয়ার খোলা থাকবে।’
আর্থিক স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি জানান, সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে কত টাকা বরাদ্দ আসছে এবং তা কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। এ কারণেই প্রতি ছয় মাস পরপর তিনি জনগণের মুখোমুখি হয়ে গণশুনানি করবেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার আরমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
