
নিজস্ব প্রতিবেদক
আজ রবিবার কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সৈয়দ নুর সওদাগর দলীয় কর্মসূচী পালনের সময় দলীয় কার্যলয়ের সামনে হঠাৎ অসুস্থ পড়েন। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জনাব সৈয়দ নুর সওদাগর শুধু বিএনপির নয়, পুরো কক্সবাজার সদর উপজেলার একজন দক্ষ ও স্বনামধন্য রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে উপজেলাবাসী একজন দক্ষ ও জনবান্ধন রাজনীতিবিদকে হারালো।
মহান আল্লাহ যাতে তাকে বেহেশত নসীব করেন এই ফরিয়াদ করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, জনাব সৈয়দ নুর সওদাগর কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা।
শোকার্তে:
এস এম সুজা উদ্দিন
যুগ্ম সদস্য সচিব
জাতীয় নাগরিক পার্টি
