সোমবার, মে ১১, ২০২৬

অতীতের শাসকরা দিল্লি-লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে: হাসনাত আবদুল্লাহ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
অতীতে বাংলাদেশে যারা শাসন করেছে তারা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়ে লুটপাট করে সেখানে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানের সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে বাংলাদেশে যারা শাসন করেছে তারা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে। তারা লুটপাট করে সেখানে পালিয়েছে। এখন তরুণ প্রজন্ম জেগেছে। এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যায়নি। হাসিনা কিনতে পারেনি। আমরা এই প্রজন্ম বাংলাদেশকে গড়ব।

হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকায় ১৬ জুলাই প্রতিরোধ করা হয়েছিল। এর একদিন আগে চট্টগ্রামে প্রতিরোধ হয়েছে। চট্টগ্রাম লড়াইয়ের শহর, প্রতিরোধের শহর। আমরা স্বৈরাচার হটিয়েছি, কিন্তু সফল রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, আমার দ্বিতীয় প্রাণের শহর চট্টগ্রাম। চট্টগ্রামবাসীর কাছে আমরা বারবার আসব। চট্টগ্রামের প্রতিটি উপজেলায় গ্রুপিং বাদ দিয়ে এনসিপিকে সংগঠিত করতে হবে।

সর্বাধিক পঠিত