সোমবার, মে ১১, ২০২৬

জামায়াত দলের জন্য নয়, দেশের স্বার্থে ও উন্নয়নের জন্য নেতা নির্বাচন করে: ডা. আব্দুল্লাহ তাহের

কুতুবদিয়া প্রতিনিধি 

​বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল দলের জন্য নয়, বরং দেশের বৃহত্তর স্বার্থ ও উন্নয়নের কথা মাথায় রেখেই যোগ্য নেতা নির্বাচন করে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর ডা. ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
​গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।

​ডা. তাহের তার বক্তব্যে বলেন, “কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে এএইচএম হামিদুর রহমান আজাদের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠাতে হবে।”

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম বলেন, “১১ দলীয় জোট সরকার গঠন করলে দেশে কোনো চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্য থাকবে না। বিশেষ করে কুতুবদিয়া ও মহেশখালীকে ঘিরে আমাদের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।”

​কক্সবাজার-২ আসনের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় সভায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন,
​মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস।
​মুফতি মুসা বিন ইজহার, মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলামী।
​অধ্যাপক আখতার আলম, আহ্বায়ক, জেলা এনসিপি।
​আ স ম শাহরিয়ার চৌধুরী, আমীর, কুতুবদিয়া উপজেলা জামায়াত।
​এছাড়াও ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি ও সমৃদ্ধির লক্ষে জোটবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত