
নিজস্ব প্রতিবেদক
অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী ভোট বেশি পাওয়ায় দলীয় পদ থেকে পদত্যাগ করলেন ছাত্রদল নেতা রিয়াদ মনি।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে নিজের ফেসবুক এক আবেগঘন স্ট্যাটাস লিখে এই সিদ্ধান্ত নেন তিনি।
রিয়াদ মনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা। নির্বাচনে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কেন্দ্রে জামায়াত প্রার্থী শহীদুল আলম বাহাদুর ১৪২ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করেন। এই ব্যবধানে হেরে ছাত্রদল নেতা রিয়াদ নিজেকে ‘চরম ব্যর্থ’ অনুভব করছে।
তিনি অভিযোগ করেন, একই কেন্দ্রে জামায়াত প্রার্থীর কালো টাকার কাছে এলাকার ভোটাররা প্রভাবিত হয়েছে। তাই ভোটের সমীকরণও পাল্টে গেছে। নিজেকে দলের জন্য বিলিয়ে দিয়ে, কঠোর পরিশ্রম করেও জিততে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন রিয়াদ মনি। পোস্টে দলের প্রয়োজনে আবারো রাজপথে ফিরার অঙ্গীকার করেন তিনি।
নিচে তার ফেসবুক লোস্টটি হুবুহু তুলে ধরা হলো
“
বিষয়: চরম ব্যর্থতা নিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বার্তা।
বিএনপির কর্মসূচি থেকে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাঠ পর্যায়ে ছিলো আমার অবস্থান। নির্বাচনের মাঠে নিজ কেন্দ্রে ১৪২ ভোটে পরাজিত হয়ে নিজেকে চরম ব্যর্থতা অনুভব করছি। নিজ গ্রামের মানুষের জন্য যতটুকু পেরেছি পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেও নিজ কেন্দ্রের হার’কে কোনভাবে মেনে নিতে পারছিনা। ভোটের আগের রাত থেকে কালো টাকার কাছে হেরে গেছে আমার এলেকার ভোটের রাজনীতির সমীকরণ।
নিজের এই চরম ব্যর্থতায় আমি সদ্য ক্ষমতায় যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও রাজপথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাজনীতিকালে যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা প্রার্থনা করছি। দলের প্রয়োজনে ইনশাআল্লাহ আবার রাজপথে ফিরব।
