
রাঙ্গামটি প্রতিনিধি
১৭ মার্চ, ২০২৬ ইং মঙ্গলবার বিকাল ৫ টায় স্থানীয় এক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার মাহফিলটি উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ নবী হোসেনের পরিচালনায় ও উপজেলা শিবিরের সভাপতি মোঃ জুনায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের মোঃ শহিদুল ইসলাম শাফি, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শিহাব উদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আবুবকর ছিদ্দিক, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, মোঃ আনিচুর রহমান, মোঃ মাঈনুদ্দীন, মোঃ আশরাফুল ইসলামসহ উপজেলা শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও আত্ম-সংযমের। তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা মাহে রমজান থেকে যে শিক্ষা অর্জন করেছি সে শিক্ষা অনুযায়ী আমাদের বাস্তব জীবন পরিচালনা করতে হবে। এছাড়াও তারা উপজেলার সকল ছাত্রসমাজের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌছে দেয়ার আহবান জনান।