লংগদু উপজেলায় গণহত্যা দিবসে পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরীর হল রুমে ইউএনও জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার ওসি মো. জাকারিয়া, লংগদু উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, জামায়াত ইসলামী লংগদু উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, লংগদু প্রেসক্লাবের সাধারন সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু থানা মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ আহরার।