অফিস ৩ দিন করার খবরটি গুজব, স্পষ্ট করল জনপ্রশাসন মন্ত্রণালয়

চিটাগং ট্রিবিউন ডেস্ক
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে বুধবার (১ এপ্রিল) ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরণের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিভ্রান্তি ছড়ালে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি তথ্যবিবরণীর মাধ্যমে সরকারি অফিসের সময়সূচি বিষয়টি স্পষ্ট করা হয়েছে।