শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুতুবদিয়ায় যৌথ অভিযান

কুতুবদিয়া প্রতিনিধি :
সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের সহায়তায় কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ক্ষেত্র সহকারী মোঃ এরফানের নেতৃত্বে কুতুবদিয়া চ্যানেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার মোজাম্মেল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
এসময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সচেতন করা হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্কতা জারি করা হয়।

সর্বাধিক পঠিত