রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

উত্তর কোরিয়া রোববার সকালে একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি।

আজ রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তিনি জানান, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড)-এর বাইরে গিয়ে পতিত হয়েছে।

জাপানি সময় সকাল প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ৯টা) এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানান মন্ত্রী।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত।

সর্বাধিক পঠিত