রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

একের পর এক ডট দিয়ে নিউজিল্যান্ডের চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

চিটাগং ট্রিবিউন ডেস্ক

শুরু থেকেই ধুঁকছিলেন হেনরি নিকোলস এবং নিক কেলি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানাদের মাপা বোলিংয়ের কোনো জবাবই দিতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটারা। সফরকারীদের চেপে ধরে একের পর এক ডট আদায় করে নিচ্ছেন স্বাগতিক বোলাররা। তাতে চাপ বাড়ছে কিউইদের।

প্রথম ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান তোলেছে নিউজিল্যান্ড। যেখানে ৮৬টি ডট দিয়েছে বাংলাদেশের বোলাররা। সর্বোচ্চ ২৯টি ডট দিয়েছেন শরীফুল।

সর্বাধিক পঠিত