
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর দুটি ফেসবুক পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পোস্ট দুটি করেন তিনি।
দুপুর ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।’
পরে ২টা ৩৩ মিনিটে তিনি একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও’র সঙ্গে ক্যাপশন হিসেবে আবারও লেখেন, ‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।’
এই দুই পোস্ট থেকে বোঝা যায়—আজ জাতীয় সংসদে দেওয়া নাহিদ ইসলামে বক্তব্যের প্রশংসা করেছেন হাসনাত আবদুল্লাহ।
দুটি পোস্টই এরইমধ্যে ভাইল। দুই পোস্টে অসংখ্য মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রসঙ্গত, ৬৯ বা ৯০-এর গণঅভ্যুত্থানের চেয়ে এবারের ২৪-এর গণঅভ্যুত্থান ভিন্নতর, যা মূলত ছাত্ররাই শুরু করেছিল। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জুলাই বিপ্লবের অর্জন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনায় এ মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি এই আন্দোলনকে কলুষিত করেছে।
জঙ্গিবাদ প্রসঙ্গে বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, বিরোধী দলের অবস্থান এক্ষেত্রে জিরো টলারেন্স। এটি দমনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
