
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘সামরিক দুঃসাহসিকতাকে’ দায়ী করেছে ইরান।
দেশটির এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, এটি ইরানের পূর্বপরিকল্পিত কোনো হামলা ছিল না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সংশ্লিষ্ট তেল স্থাপনায় হামলার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি নেয়নি।
তার দাবি, হরমুজ প্রণালির সীমিত জলপথ দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক তৎপরতার ফলেই এ ঘটনা ঘটেছে।
